শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

গোয়ালন্দে বাস চাপায় এক জনের মৃত্যু, আহত ৫

Lutfor Rahman / ২৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। পাশাপাশি ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

আহত ও নিহতরা ব্যাটারি চালিত ভ্যান গাড়ির যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। তবে বাঁকি ২ জন গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ার দ্রুত তারা এসে দেখতে পায় ভ্যানটি দুমড়েমুচড়ে সড়কে থেকে নিচে পড়ে আছে। পাশে ৬ জন পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা স্থানীয়দের দেয়া খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসেছি। যিনি নিহত হয়েছেন তিনি ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক বাসটিকে আটকের চেস্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg