শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Lutfor Rahman / ২৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৬৫ (পঁয়ষট্টি) বোতল ফেনসিডিলসহ আশানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আশানুর রহমান (২৬) যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোয়ালন্দঘাট থানার এসআই আব্বাস উদ্দিন সংগীয় ফোর্সসহ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করার সময় আশানুর রহমানকে ৬৫ (পঁয়ষট্টি) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg