শিরোনাম
গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ

গোয়ালন্দে পৌর কৃষক লীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

0Shares

মুজিববর্ষ উপলক্ষ্যে গোয়ালন্দ পৌর কৃষক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ ও সাধারণ সম্পাদক এড.উম্মে কুলসুম স্মৃতি এমপির আহবানে গোয়ালন্দ পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলার কৃষকের মধ্যে এ গাছের চারা বিতরণ করা হয়।

গোয়ালন্দ পৌর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক মোল্লার সভাপতিত্বে, কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান মিয়া সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লব ঘোষ সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, গোলজার হোসেন মৃধা সহ-সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, রফিকুল ইসলাম সালু সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, আল মাহমুদ মিশা সাবেক সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌর ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, ও সাধারণ সম্পাদক আবির হসেন হৃদয় সহ পৌর কৃষক লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব মোঃ লিটন আলী বলেন ’কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার কৃষকদের মাঝে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

সোহাগ মিয়া
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg