শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় পাঁচজন আটক

স্টাফ রিপোর্টার / ৩৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”  রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মো. শরীফ আল রাজীব।

গ্রেফতারকৃতরা হলেন দেওয়ানপাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৮)উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সহসভাপতি মাসুদ মৃধা, বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দেওয়ানপাড়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২)কাজীপাড়া গ্রামের কাজি আরিফের ছেলে কাজী অপু (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, শুক্রবার রাতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হয়। পরবর্তীতে শনিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।প্রসঙ্গত, শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg