শিরোনাম
বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে দুই বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময়ে দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাহের কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুশি বেগম (৩৬) ওই এলাকার মৃত খালেক মোল্লার স্ত্রী।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে শাশুড়ির সঙ্গে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেন খুশি বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg