শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দে দুই বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

0Shares

বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার, বাল্যবিবাহ, মাদকের বিস্তার এবং সাইবার আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে রাজবাড়ীর গোয়ালন্দে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) উপজেলার দৌলতদিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জামতলা মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক অপরাধের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয় এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় তুলে ধরা হয়।

সকাল ১১টায় দৌলতদিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং দুপুর ১টায় জামতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন এবং বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জানানো হয়, অল্প বয়সে বিয়ে, মাদকের সংস্পর্শ এবং প্রযুক্তির অপব্যবহার একজন শিক্ষার্থীর ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এসব ঝুঁকি থেকে দূরে থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থভাবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় এবং পুলিশের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওসি সফিকুল ইসলাম বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সমাজের সব ধর্ম, বর্ণ, বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য, শিশু, কিশোর ও তরুণরা যেন কোনো সামাজিক অপরাধের শিকার না হয় এবং মাদক ও সাইবার আসক্তির কারণে সমাজ ও দেশের বোঝা হয়ে না ওঠে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত, পরিচ্ছন্ন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আইন মেনে চলা, মাদককে ‘না’ বলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg