শিরোনাম
গোয়ালন্দে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাজবাড়ীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই স্মৃতিস্তম্ভে রাজবাড়ী জেলা পুলিশ-প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি গোয়ালন্দে ১৮০ পুরিয়া হেরোইনসহ ৮ মামলার আসামি রিনা গ্রেপ্তার রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ ৭৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ছেন রুস্তম ফকির, চীনে উন্নত প্রশিক্ষণে যাচ্ছে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক কেন্দ্রের ২০ সদস্যের দল গোয়ালন্দ উপজেলা প্রশাসনের দায়িত্ব নিলেন ইউএনও সাইফুল হুদা দলীয় তালিকা আমলে না নেওয়ায় গোয়ালন্দে সদ্য বদলিকৃত ইউএনও সাথী দাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

গোয়ালন্দে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ, সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg