শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

গোয়ালন্দে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার “রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস এবং ফ্যাসিস্ট সরকার পতনের দাবিতে বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গোয়ালন্দ শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় ক্লাবে এসে শেষ হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এবিএম ছাত্তার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আয়ুবুর রহমান আয়ুব জেলা বিএনপির সাবেক উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস গোয়ালন্দ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুব আলম শাহীন সাবেক সহ-সভাপতি জাজিউর রহমান রাসেল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজান উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আলী শিপন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদর‍্যালি ও আলোচনা সভায় বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg