শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (০৭ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার খর্দলক্ষনদিয়া গ্রামের মৃত গাউস উদ্দিন খানের ছেলে মনির হোসেন (৫১), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চামুটিয়া গ্রামের বারেক হোসেনের ছেলে এরশাদ হোসেন (২৫) বর্তমান সে দৌলতদিয়া পতিতালয়ের ভিতরে আরতীর বাড়ির ভাড়াটিয়া।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফারুক হোসেন, এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া বাজার মোহন মন্ডলের বাড়ির পাশে আনন্দ গার্মেন্টস নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg