শিরোনাম
বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে দুই বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের মোহাম্মদ জিন্দার আলী মোল্লার ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং কান্দাবাড়ী গ্রামের মো. নুরুদ্দিন শেখের ছেলে মো. শিপন শেখ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাত প্রায় ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার ইসলামপুর এলাকার মাজেদ বেপারির ছেলে ইজিবাইকচালক হাসান বেপারী ফরিদপুর কোতোয়ালী থানার অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তিনজন আংশিক পরিচিত যাত্রী নিয়ে গোয়ালন্দের উদ্দেশ্যে রওনা দেন। পথে ফরিদপুরের খলিল মণ্ডলের হাট এলাকায় যাত্রীরা খাবারের কথা বলে তাকে মুড়ির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।

পরে অচেতন অবস্থায় হাসান বেপারীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গত ২৬ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তের অংশ হিসেবে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মোড় এলাকা থেকে ছিনতাই চক্রের দুই সক্রিয় সদস্য জিয়ারুল ইসলাম হৃদয় ও শিপন শেখকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশা ও ইজিবাইক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, গোয়ালন্দে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক হত্যার পূর্বের ঘটনাগুলোর সঙ্গে গ্রেপ্তারকৃতদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg