শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দঘাটে র‌্যাবের সাঁড়াশি অভিযান, ১৩০০ ইয়াবাসহ নাজমা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দঘাটে ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গোয়ালন্দঘাট থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নাজমা বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমা বেগমকে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান, গ্রেপ্তারকৃত নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg