শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

‘গণবন্ধু’ উপাধি পেলেন ভিপি নুর

স্টাফ রিপোর্টার / ৭৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নুরের অনুপস্থিতিতে তার পক্ষে এ সংক্রান্ত একটি ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।
গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় এ ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় এক সপ্তাহ পর সাংবাদিকদের বিষয়টি জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর গণমাধ্যমে এ কথা নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন- হাসরত খান ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিলুজ্জামান, প্রিয়ম আহমেদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়।শামীমুর রহমান সাগর বলেন, ‘ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছেন। তিনি হামলা ও মামলার শিকার হয়েও লড়েই যাচ্ছেন। সব বাধা উপেক্ষা করে দেশ ও দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এই সময়ে তার এই ভূমিকা চিরস্মরণীয় করে রাখতেই আমরা টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হক নুরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করেছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg