শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

খোকসা হাসপাতালেই দেয়া হবে এন্টিভেনম

স্টাফ রিপোর্টার / ৫৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

0Shares

পুলক সরকারঃ

সাপের কামড়ে বর্ষাকালে সবচেয়ে বেশি মৃত্যু হয় মানুষের। গত তিনদিন আগে রাতে উপজেলার জানিপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রমীর প্রামাণিকের শিশু কন্যাকে সাপে কাটলে তাকে খোকসা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। কুষ্টিয়া নেবার পথে শিশুটি মারা যায়। জানা গেছে, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা দেবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকার কারণে খোকসাবাসীরা এই সেবা গ্রহণ থেকে দীর্ঘদীন ধরেই বঞ্চিত। খোকসাবাসীর এই প্রাচীনতম দুর্ভোগ থেকে রেহাই পেতে অনুরোধ করেন খোকসার কৃতি সন্তান বন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের (ভিক্টর)। প্রাচীনতম এই সমস্যার কথা তাৎক্ষনিক বিপদের বন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এর সাথে কথা বলেন এবং অবিলম্বে এন্টিভেনম দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। এছাড়াও খোকসা হাসপাতালে এন্টিভেনামের পর্যাপ্ত সরবরাহর বিষয়ে কথা বলেন এন সি ডি সি’র পরিচালক ডাঃ মোহাম্মদ রোবেদ আমিন এর সাথে। তিনি আরো কথা বলেন সাবেক মহাপরিচালক (হেলথ সার্ভিসেস) ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ এর সাথে। এবং তাঁকে খোকসা হাসপাতালের মেডিকেল অফিসারদের এন্টিভেনম এর বিষয়ে প্রশিক্ষণ দেবার অনুরোধ করেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার খোকসা হাসপাতালের মেডিকেল অফিসারদের অংশগ্রহণে এন্টিভেনম প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ভার্সুয়াল এই প্রশিক্ষণ প্রদান করবেন, সাবেক মহাপরিচালক (হেলথ সার্ভিসেস) ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ। প্রশিক্ষণ এবং সাপে কাটা রোগীর এই প্রাচীনতম এই জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, বাড়ির পাশে জঞ্জাল বা আবর্জনা থাকলে সাপের উপদ্রব বাড়ে। তাই ঘরের চারপাশ যতটা পারা যায় পরিচ্ছন্ন রাখুন। বাড়ির চারপাশে ও বাগানে যেন আগাছা না জমে সেদিকে খেয়াল রাখুন। যে সব বাড়িতে ইঁদুর ও ব্যাঙের উপদ্রব থাকে, সেখানে সাপ বেশি আসে। তাই ঘরকে এসব মুক্ত রাখুন। বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন। এতে সাপসহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাবেন। বাড়ির আশেপাশে যেন বাড়তি পানি না জমতে পারে সেদিকে খেয়াল রাখুন। জলাশয় থাকলে তা সাপের উপদ্রবের অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে কথা হয় সাবেক মহাপরিচালক, হেলথ সার্ভিসেস ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ এর সাথে। তিনি জানান, প্রশিক্ষণ বিহীন চিকিতসকের কারণে উপজেলা পর্যায়ের সাপে কাটা রোগীরা প্রকৃত সেবা থকে বঞ্চিত। তিনি আরও জানান, বাংলাদেশে এন্টিভেনম তৈরি হয় না । পাশ্ববর্তী দেশ ভারত থকে আমদানি করতে হয়। বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ভারত থকে আমদানি করার পর প্রক্রিয়াজাত করে তা বাজারজাত করে থাকে। তিনি আরও বলেন, এন্টিভেনম তৈরি হয় সাপের বিষ দিয়ে। বাংলাদেশের সাপের বিষ আর ভারতের সাপের বিষ এক নয়। সুপরিকল্পনার মাধ্যমে সরকারী তত্বাবধানে সাপের খামার তৈরি করে নি দেশের সাপের বিষ দিয়ে এন্টিভেনম তৈরিসহ চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফলোয়াপ প্রশিক্ষণের মাধ্যমে সাপে কাটার রোগীর মৃত্যুর হার কমানো যেতে পারে বলে মনে করেন এই সাবেক মহাপরিচালক, হেলথ সার্ভিসেস ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ । বিশেযজ্ঞ এই চিকিৎসক বাড়িতে সাপের উপদ্রবের সচেনতার উপায়ের পরামর্শর কথায় তিনি বলেন, সচেতন থাকুন। আপনার সচেতনতাই হয়ত বাঁচাতে পারে কারো প্রাণ। উল্লেখ্য, বিপদের বন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট খোকসার কৃতি সন্তান বন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর) ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ইতিবাচক ভূমিকা রেখেই চলেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg