শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

ক্ষুধার্ত পাখিদের খাবার দেন ভ্যানচালক রিপন

স্টাফ রিপোর্টার / ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

0Shares

ভোর হলেই যেন তার অপেক্ষায় থাকে শালিকের ঝাঁক। করো’নার কারণে আয় রোজগার কম। তারপরও প্রতিদিন সকালে নিজের স্বল্প আয় থেকে কিছুটা বাঁ’চিয়ে ক্ষু’ধা’র্ত পাখিদের খাবার দেন তিনি। বলছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার ভ্যানচালক রিপন হোসেনের কথা।

যখন ভোরের আলো পুর্ব দিগন্তে উদ্ভাসিত হয় তখনই শালিক পাখিদের কিচির মিচির কল কাকুলিতে ভেসে ওঠে শৈলকুপার গাড়াগঞ্জ বাজার। ভোর থেকে একত্রিত হয় পাখির ঝাঁক। সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে জীবিকার উদ্দেশে

আসা রিপন হোসেন খাবার দেয়া শুরু করেন। নিজের অল্প আয় আর মাঝে মাঝে স্থানীয় অন্যদের সহযোগিতায় খাবার

দেন তিনি। খাবার শেষে পাখিদের জলকেলিতে মাতার দৃশ্য যেন মনোমুগ্ধকর। শালিক দলের সৌন্দর্য দেখে মুগ্ধ আশপাশের মানুষ।

‘আমরা খায় ওদেরও তো খাবার লাগে, তাই ওরা যখন খেয়ে শান্ত হয় তখন আমিও শান্ত হই। প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে রাস্তায় বের হলে ওরা ঘিরে ধরে, হয়তো আমার হাতের রুটিই টেনে ধরে, ওদেরও তো খাবার লাগে। এসব দেখে প্রতিদিন

রাস্তায় এসেই কিছু ভাজা, বিস্কিটের গুড়া এসব দিই সামর্থ অনুযায়ী বেশিতো পারি না। ওরা খেয়ে যখন একটু শান্ত হয়, তখন আমিও ফিরি আমার রুটি-রুজির খোঁজে’। এসব কথাই বলছিলেন রিপন।

পাখিদের খাবার দেয়া কারণ জানতে চাইলে রিপন হোসেন বলেন, ভালোলাগা থেকে পাখিদের খাবার দেই। তবে সামর্থ্য না থাকায় বেশি দিতে পারি না।

পরিবেশবিদ মাসুদ আহমেদ সঞ্জু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির সংরক্ষণ ও তাদের খাবারের ব্যবস্থা ব্যক্তিগত এবং সরকারিভাবে করা দরকার।

ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথ জানান, পাখি সংরক্ষণ ও যারা এ ধরনের কাজ করছেন তাদের সব ধরনের সহযোগিতা করবে জেলা প্রশাসন।উল্লেখ্য স্থানীয়রা জানান, প্রতিদিন গাড়াগঞ্জ এলাকায় ৭ থেকে ৮’শ শালিক পাখি খাবারের সন্ধানে আসে

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg