শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

কেমন হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলংকা টেস্ট,সাকিব কি খেলবে লংকা টেস্ট?

স্টাফ রিপোর্টার / ৮১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২০

0Shares

কোভিড ১৯ এর পর প্রথমবারের মতো মাঠে দেখা যাবে টাইগারদের,তবে দেশে নয় শ্রীলংকার মাটিতে আগামী ২৪শে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলংকা বনাম বাংলাদেশের ৩ ম্যাচের টেস্ট সিরিজ।সিরিজ শুরুর ১ মাস আগেই
আবাসিক ক্যাম্পের পরিকল্পনা করছেন বি সি বি। লংকার মাটিতে পা রাখার আগে টাইগারদের তিন ধাপের করোনভাইরাস পরীক্ষা করাবে বি সি বি,কোভিড পরীক্ষা করতে ১৮ সেপ্টেম্বর সবার [ক্রিকেটারদের] বাড়িতে যাবে মেডিকেল ইউনিট যার ফলাফল মিলবে ২০ থেকে ২১ তারিকের মধ্যেই।বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান সোমবার সাংবাদিকদের বলেন,” আমরা ২০ শে সেপ্টেম্বর থেকে একটি হোটেলে উঠে ২১ শে সেপ্টেম্বর অনুশীলন শুরু করার পরিকল্পনা করছি এবং শ্রীলঙ্কা যাওয়ার আগে কিছু দিন প্রশিক্ষণ নেওয়ার আশা করছি।” আবার শ্রীলংকায় গিয়েও খেলোয়াড়দের করাতে হবে কোভিড ১৯ টেস্ট,সাথে থাকছে ১৪ দিনের কোয়ারেন্টিন।তবে সময়সীমা শিথিল করে ১৪ দিন থেকে কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে।তবে টেস্ট স্কোয়াডে খুবএকটা পরিবর্তন না থাকলেও থাকবে অনেক অতিরিক্ত খেলোয়াড়,ধারণা করা হচ্ছে ২০ কিংবা ২২ জনের স্কোয়াড নিয়ে শ্রীলংকায় যাবে টাইগাররা কারণটাও কোভিড ১৯,দলের সেরা একাদশ বেছে নিতেও এটি সাহায্য করবে।

অন্যদিকে এক বছরের নির্বাসনের পর মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।শ্রীলংকায় ২য় টেস্ট থেকে দলে যোগ দিতে পারবেন তিনি।তবে প্রশ্ন একটাই এক বছরের নির্বাসনের পর সকলের সাথে তাল মিলিয়ে উঠতে পারবেনতো তিনি?এর উত্তরে নিজেই সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরে নিজে থেকে শুরু করবেন ফিটনেস ট্রেনিং ঠিক যেমনটা করেছিল বিশ্বকাপে।তবে এবার ভারতে নয় প্রিয় বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন থাকবেন গুরু সালাওদ্দিন এছারা তার অনন্যা বিষয়গুলো দেখার জন্য থাকবে ফিজিও।এবিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন অনুশীলনের বাইরে থাকলেও সবার থেকে এগিয়ে থাকবে সাকিব।

ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন তামিম,মুস্ফিক,মাহমুদুল্লাহ-রা।পারছেন না লংকানদের মতো দলীয়ভাবে অনুশীলন করতে,তবে চেষ্টার কমতি নেই।সপ্ন একটাই লংকানদের হারিয়ে নতুন শুরুটা যাতে ভাল ভাবে হয়।শেষমেশ খেলার মাঠে কি হবে তা সময়ই বলে দিবে।
শিহাবুর রহমান তিমন।। ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg