শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

কুমারখালী থানা পুলিশের আয়োজনে ১৫ আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

0Shares

কুমারখালী থানা পুলিশের আয়োজনে ১৫ আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোশারফ হোসেন কুমারখালীঃ

কুমারখালী থানা পুলিশের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমারখালী থানা মসজিদে দোয়া মাহফিল ও এতিম ও হাফেজদের খাবারের ব্যবস্থা করা হয়।

জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস(১৫ইআগস্ট)উপলক্ষে রবিবার থানা মসজিদে যোহরের নামাজ শেষে এই দোয়া মাহাফিল শেষে এতিম ও হাফেজদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

এই সময় থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের তত্ত্বাবধায়নে। মসজিদের ইমাম মোঃ আবু দাউদ দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।
এর আগে মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোরআন তেলাওয়াত করানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে প্রতিবছর পালন করে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg