শিরোনাম
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালুখালীতে ট্রাকের ধাক্কায় নিহত ২, চালক লাপাত্তা

স্টাফ রিপোর্টার / ৯১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

0Shares

নিজস্ব সংবাদদাতা:
রাজবাড়ীর কালুখালীতে একটি মিনি ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে কালুখালি উপজেলার সোনাপুর মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী রাজবাড়ী টেলিগ্রাফ কে জানান, মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক আজ সকালে সোনাপুর মোড় ক্রস করার সময় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজন আহত হন। গুরুতর অবস্থায় অপর যুবককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়েগেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্ধ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg