শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

কালুখালীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার / ৩২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

0Shares

রাজু আহমেদ, রাজবাড়ী  রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট গ্রামে সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ঘটে যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। স্থানীয় আবুল শেখের বসতবাড়িসহ মোট তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে মারা যায় একটি গরু।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তারা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সবকিছু শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, গৃহস্থালির মালামালসহ একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেন,আমরা গরিব মানুষ, একটামাত্র গরু ছিল, সেটাও চলে গেল। এখন কিভাবে আবার গরু-বাছুর কিনব? সবকিছু শেষ হয়ে গেল।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg