শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক জামিল হিজাযী, সদস্য সচিব মো. পলাশ খান ও সাংগঠনিক সম্পাদক মো. শহীদুর জামান সাকিব স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে জিহাদুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোমিনুল ইসলাম শিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিঠুন মাহমুদ বোরহান ও তুহার ইমরান।

বুরাইয়া শামসুল আলমকে সদস্য সচিব, মো. উজ্জ্বল ফকিরকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মেহেদী হাসান ও সোহেল বিশ্বাসকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মারুফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জু মণ্ডল ও রবিউল ইসলাম এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে এ.এম. পিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান, পৃথিবী আক্তার, শুভ্রাপ শেখ, সিয়াম হোসেন ও রিয়াদ মাহমুদ।

অনুমোদনপত্রে বলা হয়েছে, কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে কালুখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে তা জেলা শাখার দপ্তরে জমা দিতে হবে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে কালুখালী উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দলীয় কাঠামো বিস্তারের কাজ করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg