শিরোনাম
দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: অপরাধ দমনে কঠোর বার্তা রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ

করোনা সংকটে দেশে ফিরে এসেছে ৬৪ হাজারেরো বেশি প্রবাসী

স্টাফ রিপোর্টার / ৭৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

0Shares

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার মদ্ধে এখন পর্যন্ত ২৩টি দেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছেন প্রায় ৬৪ হাজার প্রবাসী কর্মী। এরমধ্যে পুরুষ কর্মী ৬১ হাজার এর অধিক এবং নারী কর্মী প্রায় ৩ হাজার জনের কাছাকাছি। ফিরে আসা কর্মীদের অধিকাংশই কাজ হারিয়ে দেশে ফিরেছেন। কাজ হারিয়ে ফেরত আসা এই কর্মীর সংখ্যা ৩৮ হাজার।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ১৪ আগস্ট পর্যন্ত তারা ফেরত এসেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছেন ১১ হাজার ৪১১ জন, মালদ্বীপ থেকে ৭ হাজার ৪৪৭ জন, সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৩২ জন, ওমান থেকে ৩ হাজার ১৫৫ জন, কুয়েত থেকে ৬ হাজার ৭০৩ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২ হাজার ৬৫ জন, বাহরাইন থেকে ৭৪৬ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ৭১ জন, কাতার থেকে ৫ হাজার ৪৮৩ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৫৫৯ জন, দক্ষিণ কোরিয়া থেকে ১০০ জন, থাইল্যান্ড থেকে ২০ জন, মিয়ানমার থেকে ৩৯ জন, জর্ডান থেকে ৭৩৬ জন, ভিয়েতনাম থেকে ১৫ জন, কম্বোডিয়া থেকে ৪০ জন, ইতালি থেকে ১৫১ জন, ইরাক থেকে ১ হাজার ২০ জন, শ্রীলঙ্কা থেকে ৮০ জন, মরিশাস থেকে ৩৬ জন, রাশিয়া থেকে ১০০ জন, তুরস্ক থেকে ১ হাজার ৫৬০ জন এবং লেবানন থেকে ১৯৪ জন ফেরত এসেছেন।

বিভিন্ন মেয়াদে কারাভোগ করে, কাজের চুক্তির মেয়াদ শেষে, কাজ না থাকায় ফিরে আসেন তারা। কাজ হারিয়ে আসা কর্মীরা পুনরায় যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং কাজ হারিয়ে যারা দেশে ফেরত এসেছেন তাদের পুনরায় নিয়োগের ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। পাশাপাশি নতুন শ্রমবাজারে কাজের জন্য চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg