শিরোনাম
রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন

করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতা এ্যাডঃ এম এ খালেকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১২৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

0Shares

আজ (২৯ আগস্ট) রাত ১০ টা ৫০ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ এম.এ. খালেক(৬৫)।

এর আগে করোনার উপসর্গ নিয়ে গত ১৩ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দিলে ১৬ আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই তিনি হালকা কাঁশি ও জ্বর নিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৮ আগস্ট দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত ১০ টার দিকে তার অবস্থায় অবনতি হলে তাকে আইসিউ তে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg