শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

করোনাকালে টানা শুটিং করে অসুস্থ জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার / ১১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

0Shares

সুকান্ত বিশ্বাস।।

জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েছেন। মূলত ঈদকে কেন্দ্র করেই বেশকিছু নাটকের শুটিং করছেন তিনি। করোনাকালে টানা দেড়মাস ঝুঁকি নিয়ে শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিজেই।

গেল কয়েকদিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন তিনি। সন্দেহজনক মনে হলে কোভিড-১৯ টেস্ট করান জাহিদ হাসান। তবে অভিনেতার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু করোনা নমুনা পরীক্ষায় তার নেগেটিভ আসলেও তার করোনা উপসর্গ থাকায় চিকিৎসকরা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।

জাহিদ হাসান জানান, টানা দেড় মাস শুটিং করে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাড়িতেই আছি। সুস্থ থাকলে ভবিষ্যতে আরো কাজ করা যাবে।
জাহিদ হাসানের আগামী ২৬ জুলাই পর্যন্ত নাটকের শুটিং শিডিউল ছিল। কিন্তু অসুস্থতার কারণে ঈদের আগে আর শুটিংয়ে ফিরছেন না তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg