শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে কৃষকদলের বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার / ২৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

0Shares

কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে কৃষকদলের বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শুক্রবার বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কৃষকদলের নেতাকর্মীরা রাজবাড়ী শহরের পান্না চত্বরে জড়ো হন। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান, রাজবাড়ী জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, সদস্য সচিব একেএম সেরাজুল আলম চৌধুরীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী এবং তারেক রহমান সম্পর্কে কটূক্তিকারী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করার যে কোনো অপচেষ্টা রুখে দাঁড়াবে কৃষকদল।

বিক্ষোভ শেষে একটি মিছিল পান্না চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে পথসভা দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg