শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

পাংশায় নিজ অর্থায়নে ব্রীজ সংস্কার করলেন এমপি পুত্র মিতুল

স্টাফ রিপোর্টার / ৯৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

0Shares

আল-আমিন হোসাইন শাকির (পাংশা)||

রাজবাড়ীর পাংশা-বাহাদুরপুর সড়কের ‘বিরু মন্ডলের ঘাট’ ব্রিজটি রাজবাড়ী-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জিল্লুর হাকিম এর পুত্র আশিক মাহমুদ মিতুলের অর্থায়নে সংস্কারের পর, এখন ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর সড়কের যশাই ইউনিয়নের লক্ষীপুর বিরু মন্ডলের ঘাট নামে যে ব্রীজটি রয়েছে সেটি দেড় বছরের বেশি সময় ধরে ভেঙে রয়েছে। এর কারনে পাংশা উপজেলার যশাই, হাবাসপুর, বাহাদুরপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের চরম সমস্যা হচ্ছিল।

ব্রীজটি ভাংগা থাকার কারণে বাহাদুরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন। সম্প্রীতি বিষয়টি স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলকে জানালে তিনি তাৎক্ষণিক ওই ব্রীজটি সংস্কার করার উদ্যোগ নেন এবং মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মনোয়ার হোসেন জনিকে নিজ অর্থায়নে ব্রীজের সংস্কার করার দায়িত্ব প্রদান করেন।

মের্সাস জাফরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মনোয়ার হোসেন জনি বলেন, এই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই আশিক মাহমুদ মিতুল নিজ অর্থায়নে এই কাজ করছেন আমি সার্বিকভাবে এ কাজের দেখভাল করেছি মাত্র। দীর্ঘ ২১ দিন কাজ করার পর এখন জনগণের যাতায়াতের জন্য খুলে দেয়া হয়েছে ব্রীজটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg