শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

ঈদের পর খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার / ৬০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

0Shares

সুকান্ত বিশ্বাস।।

“ঈদের পর খুলে যাচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান” এমন সংবাদ প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকগুলো সংবাদ মাধ্যমই “ঈদের পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু, আদতে এরকম কোন সিদ্ধান্তই নেয় নি শিক্ষামন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেইসবুক পেইজ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে “ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার”। সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল।

শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড নেই।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg