শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঞ্চালনায় পদ্মা প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের সেমিনার

স্টাফ রিপোর্টার / ৪৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

0Shares

প্রধান অতিথি থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
রাজবাড়ীবাসীর বহুপ্রতীক্ষিত স্বপ্ন পূরণের পথে এক নতুন ধাপ—রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা ব্যারাজ এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক সেমিনার। আগামীকাল ২৭ জুলাই (রবিবার) সকাল ১০টায় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করছে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’। সভাপতিত্ব করবেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি সেমিনারে দেশের খ্যাতনামা রাজনৈতিক নেতা, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:ড. হোসেন জিল্লুর রহমান – নির্বাহী পরিচালক, পিপিআরসি ও সাবেক উপদেষ্টা ড. আইনুন নিশাত – পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য – সম্মানিত ফেলো, সিপিডি নূরুল কবীর – সম্পাদক, দ্য নিউ এজ মনির হায়দার – উপদেষ্টা, পদ্মা প্রকল্প কমিটি ড. আব্দুল হান্নান – উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ড. আব্দুর রব – উপাচার্য, মানারাত বিশ্ববিদ্যালয় সাইফুল হক – সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জোনায়েদ সাকি – সভাপতি, গণসংহতি আন্দোলন মিজানুর রহমান মিনু – রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বিষয়ভিত্তিক উপস্থাপনা ও টেকনিক্যাল বিশ্লেষণ সেমিনারে থাকবে বিষয়ভিত্তিক কারিগরি উপস্থাপনা ও বিশ্লেষণ। প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড – “পদ্মা ব্যারাজ” বিষয়ে উপস্থাপনা প্রকৌশলী মো. শরীফুল ইমাম – “দ্বিতীয় পদ্মা সেতু” নিয়ে প্রেজেন্টেশন প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, সাবেক মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, ওয়ারপো প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা ব্যারাজ এবং দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের মতে, এই দুটি মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, যোগাযোগ, শিল্প এবং অর্থ-সামাজিক খাতে আমূল পরিবর্তন আসবে। সেমিনারের মধ্য দিয়ে এই প্রকল্পগুলোর যৌক্তিকতা, সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রয়াস চালাবে আয়োজক কমিটি। আয়োজকদের আশা, এটি রাজবাড়ীসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg