শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

আজ থেকে চালু হলো নকশিকাঁথা (মেইল) এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার / ৮০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

টানা পাঁচ মাস পর খুলনা-রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট-খুলনার মধ্যে আজ শনিবার (৫ সেপ্টেম্বর ) থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে চালু করা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তারই ধারাবাহিকতায় নতুন করে শনিবার (৫ সেপ্টেম্বর) খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা রুটে নকশিকাঁথা এক্সপ্রেস (মেইল) চালু হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী এই ট্রেনটি চলাচল বন্ধ হয়ে ছিলো। পাঁচ মাস পর এই ট্রেনটি চালু হলো আজ।

খুলনা থেকে ট্রেনটি রাত ২ টায় ছেড়ে এসে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আজ পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে এবং গোয়ালন্দ ঘাট উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাড়ে ১০ টায় ।

রাজবাড়ী স্টেশনে যাত্রীর সংখ্যা খুবই কম দেখা যাই। এছাড়া ট্রেনের ভেতরেও যাত্রী সংখ্যা ছিল সীমিত। টিটি সহ যাত্রীদের মুখে মাক্স দেখতে পাওয়া যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg