শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইল কিনতে টাকা দেবে সরকার

স্টাফ রিপোর্টার / ৬৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০

0Shares

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস কিনে দেওয়ার পরিকল্পনা করছে যাদের ডিভাইস কেনার আর্থিক স্বচ্ছলতা নেই, শুধুমাত্র সেইসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা ২৫ আগস্টের মধ্যে দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে ইউজিসি।

বিষয়টি নিয়ে ইউজিসি, ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে। গত ১৭ মার্চ থেকে মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। এ কারণে অনলাইনে ক্লাস শুরু করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু অনেক শিক্ষার্থীর ডিভাইস কেনার সামর্থ না থাকায় এই ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এছাড়া ইউজিসি, আরেকটি চিঠিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির যথাযথ প্রয়োগ ও গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ করতে বলেছে ।

চাকরিবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যথাযথ প্রতিষ্ঠানের বিনা অনুমতিতে অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কোনো ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন না। কিন্তু ইউজিসির কাছে তথ্য রয়েছে যে, কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কেউ কেউ তা অমান্য করে একদিকে যেমন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। যা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে গবেষণা কার্যক্রমে ব্যয় করার নিয়ম থাকলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। সেক্ষেত্রে গবেষণা খাতে বরাদ্দ করা অর্থ শুধুমাত্র ওই গবেষণা প্রকল্পের খরচ করার নিশ্চয়তা বিধানের জন্য অনুরোধ করেছে ইউজিসি।

সূত্র: বিডিপ্রেস এজেন্সি/টিআইএস

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg