শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

অবৈধ বালু উত্তোলনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন

Lutfor Rahman / ২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে (১১ মার্চ) মঙ্গলবার বেলা এগারোটায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে নদী থেকে বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে সেগুলো বিক্রি এবং বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে বালু বিক্রি এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বালুর মতো সামান্য বিষয়ে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না এবং চাঁদা বাজি বন্ধ করতে হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, জনগণের জানমাল ক্ষতি করে ঐ ভাঙন এলাকায় বালু উত্তোলন ও বিক্রি বিষয়ে জেনেছি। তাছাড়া বালু উত্তোলনের ও পরিবহনে চাঁদা বাজির বিষয়ে অভিযোগ উঠেছে। খুব শীঘ্রই এ বিষয়ে জনগণের জানমাল রক্ষায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকর ভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ সহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তাসনুভা মারিয়া, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সালমা বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg