শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

অবৈধ ট্রাক চলাচলে ক্ষতবিক্ষত রাজবাড়ীর বসন্তপুরের গ্রামীণ সড়ক

অবৈধ ট্রাক চলাচলে ক্ষতবিক্ষত রাজবাড়ীর বসন্তপুরের গ্রামীণ সড়ক

স্টাফ রিপোর্টার / ৪০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

0Shares

অবৈধ ট্রাক চলাচলে ক্ষতবিক্ষত রাজবাড়ীর বসন্তপুরের গ্রামীণ সড়ক

রাজু আহমেদ (রাজবাড়ী)   রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার থেকে দত্তপাড়া এবং হাটজয়পুর হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে রাস্তাজুড়ে দেখা দিয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন ও পথচারীরা।
গত বুধবার (২৩ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে ছোটখাটো পুকুরের রূপ নেয়, যার কারণে অটো, মোটরসাইকেল ও সাধারণ মানুষ পড়ে যাচ্ছে নানা দুর্ঘটনায়।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু ও মাটি পরিবহনকারী ট্রাক নিয়মিত এই রাস্তায় চলাচল করায় অল্প সময়েই সড়কটি নষ্ট হয়ে গেছে। এসব ট্রাক বন্ধে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের।
এই সড়ক দিয়ে ঐতিহ্যবাহী খানখানাপুর বাজার ও ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুত যাওয়া যায়, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। কিন্তু সড়কের দুরবস্থার কারণে এখন কেউ আর এই দিক দিয়ে চলাচল করতে চায় না।
স্থানীয় শিক্ষার্থীদের ভোগান্তিও চরমে। একটু বৃষ্টি হলেই কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া দুরূহ হয়ে পড়ে। বিশেষ করে বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন কষ্ট করে যাতায়াত করছে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ রাস্তাটি দিয়ে একসময় অনায়াসে ফরিদপুর, খানখানাপুর কিংবা হাইওয়ের যেকোনো গন্তব্যে যাওয়া যেত। এখন প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলতে হয়। এটা আর সড়ক নয়, যেন মৃত্যুফাঁদ।”
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার বলেন, “রাস্তাটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। ইতোমধ্যে সদর উপজেলা এলজিইডিতে রিপেয়ারিংয়ের জন্য আবেদন করেছি। দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।”
সদর উপজেলা প্রকৌশলী জানান, “ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ এ গ্রামীণ সড়কটি দ্রুত সংস্কারের পরিকল্পনা রয়েছে। অচিরেই কাজ শুরু হবে।”
এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরু করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা হোক।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg