শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (০৪ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ মোড় এলাকাস্থ আল মদিনা হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার হামিরদী এলাকার মো. জসিমের স্ত্রী সুমি আক্তার কাজল (২৭), ও মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা এলাকার আলতাফ সিপাহীর ছেলে ইমরান সিপাহী (৩০)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকাস্থ রাজবাড়ী টু ফরিদপুরগামী পাকা রাস্তার উত্তর পাশে আল মদিনা হোটেলের সামনে থেকে সুমি আক্তার কাজলের কাছ থেকে ৬০০(ছয়শত) পিস ইয়াবা ও ইমরান সিপাহীর কাছ থেকে ৪০০(চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg