শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীতে রকি হত্যার ২আসামী অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

0Shares

রাজবাড়ীতে পোল্টি ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি (২৯) হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রকি হত্যার ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি রবারের মুখোশ উদ্ধার করা হয়। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বলেন, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় রকিবের পিতা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতার করে। আসামী দুইজন হলেন রাজবাড়ী জেলার চরখানখানাপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সৌরভ আহম্মেদ শাওন ও কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ ইয়ামিন আলী৷ তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫ টি খালি কার্তুজ, ২টি কার্তুজের মাথার অংশ এবং মুখোশ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন এই মুখোশ দিয়ে তারা বিভিন্ন অপকর্ম করতো। এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেস ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেফতার আসামিরা স্বীকার করেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg