শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

রাজবাড়ী-২ আসনে প্রতীক্ষার অবসান, বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ

স্টাফ রিপোর্টার / ১৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার: বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬টি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকায় রাজবাড়ী-২ আসন এবার বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। কারণ এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন হারুন আর রশীদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

প্রার্থী ঘোষণার সময় রাজবাড়ী-২ আসনের নাম উঠতেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও করতালির ঝড় ওঠে। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই আসনে মনোনয়ন পাওয়ায় হারুন আর রশীদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, মাঠের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকায় এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে হারুন আর রশীদের নামটি গুরুত্ব পায়।

মনোনয়ন ঘোষণা পরবর্তী সময়ে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে। রাজবাড়ী-২ আসনে বিএনপির এই প্রার্থী ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।

রাজবাড়ী জেলায় বিএনপির রাজনীতিতে মনোনয়ন ঘোষণাটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg