শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নূরুল ইসলামের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার / ১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ ২২ জানুয়ারী মঙ্গলবার  নির্ধারিত সময় ১০টা ১০ মিনিট রাজবাড়ী  সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বড় মসজিদ গোরস্থানে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আব্দুল গণির কবর জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।
কবর জিয়ারত শেষে শহিদ আব্দুল গণিসহ জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহিদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদারসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আদর্শ ও ত্যাগকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
এই কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg