শিরোনাম
সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাবা ছেলের নেতৃত্বে ইতালি প্রবাসীর উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

0Shares

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাবা ছেলের নেতৃত্বে ইতালি প্রবাসীর উপর হামলার অভিযোগ

রাজু আহমেদ, (রাজবাড়ী ) রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা-পুত্রের নেতৃত্বে হামলায় ইতালী প্রবাসী মোঃ মাসুম শেখ (৪৫) মারাত্বক আহত হয়েছে। তাকে থানা পুলিশ উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। মাসুম বালিয়াকান্দি হাসপাতাল এলাকার সামাদ শেখের ছেলে। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ইতালী প্রবাসী মাসুম শেখ বলেন, আমি ছোট বেলা থেকেই বালিয়াকান্দিতে বড় হয়েছি। জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালীতে যাই।
আমার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরীকালীন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়। পরে আমার স্ত্রী বালিয়াকান্দি থেকে বদলী হয়ে ফরিদপুরে চলে যায়। মামলাটি প্রত্যাহার করে। বিভিন্ন সময় আমার কাছ থেকে টাকা দাবী করে। বিষয়টি নিয়ে থানায় জিডিও করা হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে ইতালী থেকে দেশে আসি। শুক্রবার বালিয়াকান্দিতে জুম্মার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তার ছেলে শিবলু সহ লোকজন নিয়ে আমার কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি দিতে অস্বীকার করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
থানা পুলিশ আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় থানা পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ বিষয়ে, আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। তাদের চাহিদা পুরণ না করায় আমি সহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে এ বিষয়ে, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, একটি ফোন পেয়ে দ্রুত ইতালী প্রবাসীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg