শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান

স্টাফ রিপোর্টার / ৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরে রাজবাড়ী জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

জানা যায়, গত ২৫ মার্চ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসটির ২৫ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার ২১ জন বাসিন্দার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার এবং চিকিৎসা সহায়তার জন্য ২৮ জন অসুস্থ ব্যক্তিকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। সব মিলিয়ে মোট ৬২ জন উপকারভোগীর হাতে এ অনুদান তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মো. আরমান খান, প্রধান হিসাবরক্ষক এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তারপরও সরকারের পক্ষ থেকে সামান্য সহযোগিতা হিসেবে এই আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। আশা করি, প্রাপ্ত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে পরিবারগুলো কিছুটা উপকৃত হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবীর বলেন, “নিহতদের মধ্যে কয়েকজনের উত্তরাধিকারী নাবালক হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের নামে চেক ইস্যু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট অভিভাবকদের অনুরোধ করা হয়েছে যেন তারা ন্যায্য হিসাব অনুযায়ী সেই অর্থ নাবালকদের বুঝিয়ে দেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg