শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাবের নিকটবর্তী বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়ন ও ৩৬টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. নিজাম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ সানু সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতারা দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg