শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে জমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ , আহত ২

স্টাফ রিপোর্টার / ২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে গোয়ালন্দঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর সাহের মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির সাহের মন্ডল পাড়া এলাকার মৃত সেকেন্দার শেখের ছেলে নজর আলী শেখ (৬৫) ও তার ছোট ভাই সাইদুর শেখ (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুদ্দিনের ওয়ারিশি জমিতে প্রবেশ করে মাটি কেটে ঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে নুরুদ্দিনের শ্যালক সাইদুর শেখ ও সমন্ধী নজর আলী শেখ সেখানে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় নজর আলী শেখের মাথায় কুদাল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg