শিরোনাম
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজবাড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজবাড়ী জেলা শাখা।

শুক্রবার (১ মে) সকালে শহরের আজাদী ময়দানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের প্রকৃত মুক্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি। তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধ করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মো. রনজু বিশ্বাসের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. কবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মো. ফেরদৌসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান ও উপজেলা সভাপতি আবুল কাশেম জনি।

আলোচনা সভা শেষে সকাল ৯টার দিকে আজাদী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী শ্রমিকদের মধ্যে সংগঠনের লোগো সংবলিত এবং ‘পহেলা মে শ্রমিক দিবস’ লেখা টি-শার্ট বিতরণ করা হয়। প্রায় সাড়ে চার শতাধিক মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পুল এলাকা হয়ে রেলগেট সংলগ্ন রাজবাড়ী স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে জেলা সভাপতি অ্যাডভোকেট রনজু বিশ্বাস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg