শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুঁপিয়ে হত্যা, আটক ১

স্টাফ রিপোর্টার / ৪৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

0Shares

ফরিদপুরের ভাঙ্গায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করার আভিযোগ উঠেছে এ ঘটনায় সাদ্দাত (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার নুরুল্লাগন্জ্ঞ ইউনিয়নের উঁচাবাজার হাওলীকান্দা গঙ্গাদরদী গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামিম (২২) ও রাকিব (২০)।পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় হাওলীকান্দা বিলে মাছ ধরার জন্য আপন দুই ভাই শামিম ও রাকিব বিলে জাল পাতে। একই গ্রামের প্রতিবেশী আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে জামাল, আফজাল, কালাম, ছালাম, সবাই মিলে ওই একই স্থানে পাশাপাশি মাছ ধরতে জাল পাতেন।

মঙ্গলবার ভোরে বিলে মাছ ধরতে গেলে শামিম ও রাকিব দেখেন তাদের জালের পাশাপাশি মাছ ধরার জন্য সাত্তার মাতুব্বরের ছেলেরা জাল পেতেছে। পরে ওই জায়গা থেকে শামিম ও তার ভাই রাকিব ওদের জাল উঠিয়ে অন্যত্র ফেলে দেয়। এই ঘটনা নিয়ে বাড়ির পাশের রাস্তার পাড়িতে সাত্তার মাতুব্বরের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকে ওৎপেতে থেকে শামিম ও রাকিবের উপরে হামলা চালায়। শামিম ও রাকিবকে কাতরা ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে তাদের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ঘটনার তদন্ত সাপেক্ষে যাবতীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg