শিরোনাম
সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয়

বালিয়াকান্দিতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় শিক্ষার্থী নিহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় চয়ন মন্ডল ওরফে কংকন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কংকন বালিয়াকান্দি সদর উপজেলার বানিবহ গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, ঢোলজানি বাজার থেকে মামাতো ভাই সমেন বিশ্বাসের সঙ্গে মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিলো কংকন। পথে বালিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কংকনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই কংকনের মৃত্যু হয়েছে। সমেন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ঘাতক ট্রাক্টর চালক গাড়ি রেখে পালিয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg