শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

বানভাসি অসহায় মানুষের পাশে মহেন্দ্রপুর লায়ন্স

স্টাফ রিপোর্টার / ১১৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

0Shares

একতা, বিশ্বাস,শৃঙ্খলা এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুরের একদল তরুণের অক্লান্ত পরিশ্রমে গড়া একটি সংগঠন মহেন্দ্রপুর লায়ন্স। এটি একটি ক্রীড়া ও সামাজিক সংগঠন ।২০১৭ সাল থেকে সংগঠনটি ক্রীড়া ও সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংগঠনটি বন্যা কবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট বুধবার সংগঠনটি রতনদিয়া ও খানগঞ্জের বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

সে সময় সেখানে উপস্থিত ছিলেন মহেন্দ্রপুর লায়ন্সের সভাপতি আরাফাতুজ্জামান চৌধুরী মিদুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। মহেন্দ্রপুর লায়ন্সের সভাপতি নিজ হাতে রতনদিয়া ও খানগঞ্জ ইউনিয়নের বানভাসি পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন । সংগঠনটি বন্যা কবলিত ও অসহায় পরিবারের মাঝে চাউল,ডাউল,লবণ , শুকনো খাবার ইত্যাদি সামগ্রী বিতরণ করেছে । বানভাসি ক্ষতিগ্রস্ত পরিবার গুলো ত্রাণ পেয়ে অনেক খুশি । সংগঠনটির সদস্যরা আতি বৃষ্টির কারণে গ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য নিজেরাই কাজ করে জলাবদ্ধতা দূর করেছিল।এ কাজের জন্য ব্যাপক প্রসংশা অর্জন করেছে।

মহেন্দ্রপুর লায়ন্সের সভাপতি আরাফাতুজ্জামান চৌধুরী মিদুল রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, মহেন্দ্রপুর লায়ন্সের সদস্যরা বানভাসি পরিবারের পাশে আছেন এবং নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে মহেন্দ্রপুর লায়ন্সের সদস্যরা সকলের পাশে থাকবে।

আসাদুজ্জামান নূর ||

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg