শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, অর্থদণ্ড

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

0Shares

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, অর্থদণ্ড

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ উচুটিয়া এলাকায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

সোমবার দুপুরে পরিচালিত মোবাইল কোর্টে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে ফিটনেসবিহীন গাড়িতে ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় সাতটি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) মো:সাজ্জাদ জাহিদ রাতুল।

মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ১৫ (১) ও (২) ধারায় ৫টি মামলায় ১৭ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ২টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ৭টি হাইড্রোলিক হর্ন বিনষ্ট করা হয়েছে।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক (সিনিয়র কেমিস্ট) একেএম ছামিউল আলম কুরসি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg