শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অপহরণ মামলার আসামিরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

২৪ এপ্রিল মানিকগঞ্জে সিংগাইরে নাবালিকা কন্যাশিশুকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো: বাদশা মিয়া ওরফে হালিম বাদি হয়ে সাত জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলা উঠিয়ে নিতে মামলার বাদিকে নানা ধরনের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বলধারা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আসামীরা সজীবের সাথে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ (১২) এক নাবালিকা মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব প্রতাখান করায় অন্যান্য আসামীরা সেই নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করার হুমকি দেয়। এ অবস্থায় ওই শিশুটি জামাকাপড় বানানোর জন্য দর্জি বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হইলে পথিমধ্যে রাস্তায় বিলের পাড়ে ফাকা জায়গায় উৎপেতে থাকা আসামীরা জোরপূর্বক অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে আটকে রাখে।

মামলায় রামকান্তপুর গ্রামের সজিব (২২), রাকিব (২৩), জনি (২৫), গর্জন (৪৭), হজা (৫০), রমজান (৫৩) ও ইউসুফ (৬০) কে আসামী করে মামলা করা হলেও শুধুমাত্র মামলার প্রথম আসামী সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদি মোঃ বাদশা মিয়াকে নানা ধরনের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখাচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।

মামলার বাদি মো: বাদশা মিয়া ওরফে হালিম বলেন, ‘সাতজন আসামীর মধ্যে মাত্র একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। ওই আসামীরা আমাকে নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছে ও হুমকি ধামকি দিচ্ছে। আসামীরা প্রকাশ্যে বলে বেড়ায়, এই মামলায় আমাদের কিছুই হবে না। মেয়ে অপহরণের বিচার চাইতে গিয়ে আমরা এখন শঙ্কার মধ্যে আছি। ’

এ বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা ও সিংগাইর থানার উপ-পরিদর্শক মো: শাহজালাল মিয়া জানান, মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি তদন্ত করে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আদালতে চার্জশীট প্রেরণ করা হয়েছে। আদালতে চার্জশীট দেয়ার পর আমাদের আর কিছু করার থাকে না, যা করার আদালত করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg