শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশের  বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার 

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশের  বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার / ২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

0Shares

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশের  বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার

“স্টাফ রিপোর্টার”

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত ভোর রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার এসআই সেলিম মোল্যা সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর রাশিদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো গোয়ালন্দ পৌর শহরের ৯ নং ওয়ার্ড কাইমুদ্দিন মাতুব্বর পাড়া’র মৃত আঃ মালেকের ছেলে মোঃ আরিফুল ইসলাম শান্ত (৩৫),

৪নং ওয়ার্ড নিলু শেখের পাড়া’র লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার স্বল্পদুগিয়া আমতলা এলাকার (বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লী আশরাফের বাড়িতে অবস্থানরত)। বাবুল আকন্দের ছেলে মোঃ সাফায়েত আকন্দ (২২)।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় এফআইআর নং-৫, তারিখ- ৬ মার্চ ২০২৫ এবং জি আর নং-৬৬/২০২৫ এর মামলায় 143/323/341/365/385/386 ধারায় নিয়মিত মামলা রয়েছে। এবং শুক্রবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম আরও বলেন, অপরাধ দমনে গোয়ালন্দ থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক, চাঁদাবাজি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তারিখ ০৭/০৩/২০২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg