শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

দৌলতদিয়া যৌনপল্লীতে ,২লক্ষাধিক টাকার মালামাল লুট, চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার / ৬২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ২৩ আগস্ট রবিবার ভোররাত ৫ ঘটিকার সময় মোছা. নাজমা বেগম ( ৫০) এর বাড়ীতে জোড় র্পূবক চাঁদা দাবি ও মালামাল লুট হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গছে। সন্ত্রাসীদের হামলায় বাড়ীর দারোয়ান গুরুতর আহত মুক্তার হোসেন (৪০) নামে একজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়ছে।

সন্ত্রাসীরা নগদ ১ লক্ষ টাকা, মোবাইল, স্বর্ণের গহনা সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে বাড়ীওয়ালী নাজমা বেগম (৫০), রোকন (৪২), সাগর চৌধুরী (২৫), সুজন চৌধুরী (১৩) হামলায় আহত হন। তাদরেকে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। চাঁদাবাজ চক্রটি স্থানীয় প্রভাবদের নেতৃত্বে যৌন পল্লীর মধ্যে বিভিন্ন সময় ডাকাতি , ছিনতাই চাঁদাবাজি করে ত্রাস সৃষ্টি করে । এদের অনেকের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে । কেও কেও এলাকায় পেশাদার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত। এ ঘটনায় বাড়ীওয়ালী নাজমা বেগম ২৪ আগস্ট সোমবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় একটি এজাহার দায়রে করেন।

এতে তিনি উল্লেখ করেন, রবিবার ভোর রাত ৫ টার দিকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী নুরু কাজী, আরিফ, পিঞ্জয়, টুটুল, জসিম, লিটন, হিরু, রাজিবসহ অজ্ঞাতনামা আরোও ১০/১২ জনের একটি দল অস্ত্রসস্ত্র নিয়ে যৌন পল্লীতে তার বাড়ীতে প্রবেশ করে। তারা আমাদেরকে মারধোর করে নগদ ১ লক্ষ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। চাঁদাবাজ এ চক্রটি গত ৮/৬/২০ ইং তারিখে আমার কাছ থেকে জোর করে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পূনরায় আজ চাঁদা নিতে আসলে, তাদের কে চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে হত্যার হুমকি দেয় এবং নগদ টাকা সহ মালামাল লুট করে নেয় ।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন,এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় নাজমা বেগম বাদী হয়ে চাঁদাবাজি ,চাঁদা দাবী ,চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ২ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে , বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg