শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কর্মমূখী মানুষের ভীড়, যানবাহনের দীর্ঘ সিরিয়াল

স্টাফ রিপোর্টার / ৫৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

0Shares

কামাল হোসেন।।
ঈদ শেষে ঢাকাসহ তার আশপাশের বিভিন্ন জেলায় ফিরছে বিভিন্ন কর্মমুখী মানুষ এতে দৌলতদিয়া ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে কর্মমূখী মানুষের ভীড় এবং যানবাহনের দীর্ঘ সিরিয়াল।

পণ্য বোঝাই যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকেই ঘাট এলাকায় যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি রয়েছে শতশত ব্যক্তিগত গাড়ী। তবে ব্যক্তিগত গাড়ী, যাত্রীবাহী বাস ও অন্যান্য জরুরী যানবাহন গুলোকে অগ্রাধিকার দিয়ে নদী পারাপার করা হচ্ছে।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটে কর্মমূখী মানুষের উপচে পড়া ভীড়। করোনা সংক্রমনের ঝুঁকিতে মানুষের মধ্যে কারো কারো মুখে মাস্ক দেখা গেলেও কোন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন সুযোগ ছিল না। এতে শঙ্কা রয়েছে নতুন করে ব্যাপক আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঈদের ছুটি শেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কর্মমূখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। তবে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হবার কারণে ঘাট এলাকায় যানবাহন আটকা পড়ার ঘটনা ঘটছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করার চেষ্টা করছি।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল বলেন, ঈদুল আযহা শেষে ঢাকামূখী যাত্রীবাহীবাস ও ব্যাক্তিগত গাড়ীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পচনশীল পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহীবাস গুলোকে অগ্রাধীকার ভিত্তিতে পারাপার হচ্ছে এবং ব্যাক্তি গত গাড়িগুলোকে পদ্মার মোড় হয়ে বিকল্প রাস্তা দিয়ে অতিসহজেই ফেরিতে উঠছে। ফেরি ঘাট যানযট মুক্ত রাখতে জেলা ট্রাফিক পুলিশ সর্বদা সদয় সচেষ্ট রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg