শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ, ব্যাপক যানজটের সৃষ্টি

স্টাফ রিপোর্টার / ৫৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

পদ্মায় প্রবল স্রোত ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে অচলাবস্থার কারণে যানবাহনের চাপ বেড়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায়।

৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যানবাহনের বাড়তি চাপে সকালে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে অন্তত তিন কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে পরেছে বাস প্রাইভেটকার ও ট্রাকসহ অন্তত ৫ শতাধিক ছোট বড় যানবাহন। ঘাট এলাকায় প্রতিটি পণ্যবাহী ট্রাককে আটকে থাকতে হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন দিন। ট্রাক চালক রহিম মোল্লা বলেন, দুই দিন ধরে পাড়ের অপেক্ষায় আছি, অনেক কষ্টে আছি খাবার নেই, ঘুম নেই, রাস্তায় পড়ে আছি, টয়লেটের সমস্যা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে আজও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলোকে পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে সময় লাগছে দ্বিগুন। এছাড়াও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের যানবাহনের বাড়তি চাপ থাকায় ঘাট এলাকায় ট্রাকের লম্বা সাড়ি তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গুলোকে আগ্রাধিকার দিয়ে আগে পার করা হচ্ছে। দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg