শিরোনাম
গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর

দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি আবার বৃদ্ধি

স্টাফ রিপোর্টার / ৬০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার তিনটি গেজ স্টেশনের মধ্যে দৌলতদিয়া গেজ স্টেশনের পদ্মার পানি আবার বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ রনি রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, রাজবাড়ী দৌলতদিয়া গেজ স্টেশনে(গোয়ালন্দ উপজেলা) গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ৮.৬৫ মিটার বিপদসীমায় প্রবাহিত হয়েছে। মহেন্দ্রপুর গেজ ষ্টেশন(রাজবাড়ী সদর) পয়েন্টে ১ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং ৯.৭৫ মিটার বিপদসীমায় প্রবাহিত হচ্ছে। সেনগ্রাম গেজ স্টেশন( পাংশা উপজেলা) ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১০.৯৭ মিটার বিপদসীমায় প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ার কারণে আবার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ-সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg