শিরোনাম
গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

দৌলতদিয়ায় বাস- ট্রাকের সংঘর্ষে, নিহত ১ আহত ১৯

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফিডমিল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারী ঘটনাস্থলে নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে দৌলতদিয়া ফিডমিল এলাকায় ইমাম বাড়া শরীফের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন, গোয়ালন্দ উপজেলার টেংরাপাড়া এলাকার হায়াত আলী সরদারের স্ত্রী মোছা. আলিয়া বেগম (৫৫)।
জানা গেছে, ট্রাকটি যশোরের চাচড়া বাজার থেকে মাছ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং কেবি ডিলাক্স অয়ন পরিবহন নামক যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি (রেজিস্ট্রেশন নাম্বার ফরিদপুর ব ০২-০০০৫) গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ইমাম বাড়া শরীফের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের (রেজিস্ট্রেশন নাম্বার যশোর ট ১১-৪৮২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পথচারী আলিয়া বেগমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহতদের গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ও হাইওয়ে পুলিশ, উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ জানান, গুরুতর আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় ৬ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাকি সবাইকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহলাদীপুর হাইওয়ে থানার এস আই আসিফ ইকবাল জানান, আহতদের উদ্বার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg